নানা রঙে রেঙেছে আরপি সাহার বাড়ির পূজা মন্ডপসহ কুমুদিনী চত্বর

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- করোনা আত’ঙ্কের আবহেই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী চলবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা। শেষ পর্যায়ে রং তুলির আচড়ে সাজানো হচ্ছে প্রতিমার অপরূপ সৌন্দর্য্য।

 

এদিকে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজার ঘরসহ কুমুদিনী চত্বর নানা রঙে রাঙানো হচ্ছে। তবে এবার আনন্দ নেই কুমুদিনী চত্বরে।

 

জানা গেছে, করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে প্রতিবারের মতো দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে প্রতিমার সামনে যে আরতি হতো সেটি এবার হচ্ছে না। আরতি ছাড়া পূজার অন্যসব আয়োজন থাকছে বলে জানিয়েছে কুমুদিনী কর্তৃপক্ষ।

 

এ বছর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ২১০টি পূজা মন্ডপে হবে পূজা বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *