Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

ভূঞাপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

0
235

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবনের দায়ে মিরাজ হোসেন (৩০) নামে এক যুবক মাদকসেবীকে পাঁচ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আাদালত।

মিরাজ উপজেলার গাড়াবাড়ি গ্রামের মৃত জহের আলীর ছেলে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান।

তিনি জানান, মিরাজ দুপুরে উপজেলার গাড়াবাড়ি উত্তরপাড়ায় একটি মসজিদের পাশে মাদক সেবন করছিল। এসময় পুলিশ সংবাদ পেয়ে মিরাজকে মাদকসেবন অবস্থায় আটক করেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here