এভাবেই বিয়ে করার ইচ্ছা ছিল সারাজীবন: পরীমণি

বিনোদন ডেস্ক- সবাইকে চমকে দিয়ে ১০ জানুয়ারি পরীমনি খবর দেন যে তিনি মা হতে চলেছেন। একইসঙ্গে জানিয়ে দেন, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। রাজও জানান, ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন।

এমন খবরের একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি ভিডিও। সেখানে পরীমনি ও রাজকে দেখা যাচ্ছে বিয়ের সাজে। ৪৪ সেকেন্ডের ভিডিওটি দেখে মনে হচ্ছে যে এটি তাদের বাস্তব জীবনেরই ঘটনা।

ভিডিওতে পরীকে পালকি করে নিয়ে যাওয়ার দৃশ্য রয়েছে। রাজকেও দেখা যাচ্ছে বর সেজে পরীর পাশে পাশে থাকতে। এক পর্যায়ে পরী বলেন, ‘আমার এমনেই বিয়ে করার ইচ্ছা ছিল সারাজীবন।’

ভিডিওটি মূলত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুণিন ওয়েব সিনেমার বিহাইন্ড দ্য সিন। বিষয়টি নিশ্চত করেছেন পরিচালক নিজেই।

সেলিম বলেন, ‘হ্যাঁ, এটা গুণিন সিনেমার দৃশধারণের সময় করা ভিডিও। এটা পরী ও রাজের বিয়ের ভিডিও না।‘ সেলিম এও জানান, শুটিং সেটে পরী-রাজের বাস্তব জীবনের প্রেমের বিষয়ে কিছুই টের পাননি তিনি।

জানা গেছে, ‘গুণিন’ ছবিটির শুটিং শেষে চলছে মুক্তির প্রস্তুতি। রাজ-পরীর সত্যিকারের বিয়ে ও বাচ্চার খবরের রেশ ধরে সিনেমাটির প্রচারণাও চলছে সমান্তরাল গতিতে!

১০ জানুয়ারি পরী-রাজ জানান, গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। সুখবরটি তারা চাপা রাখলেও সন্তানধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আর নিজেদের আবেগ দমিয়ে রাখতে পারেননি। তাই সোমবার দুপুরে হাসপাতালের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শরিফুল রাজ লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’।

পরী বলেন, ‘তিন সপ্তাহ আগে আমরা খবরটি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আজ (১০ জানুয়ারি) বিষয়টি চূড়ান্ত হলাম। তখন নিজেকে আর সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার দুটি পাখা গজিয়েছে, আমি যেন উড়ছি। আমি যেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার। আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। আর সন্তানসম্ভবা হওয়ার প্রথম মাস চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *