সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: জাতীয় সংসদে বিরোদী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি ও দেশের পরিস্থিতি সুখকর নয় ভালো নয়।
তিনি আজ মঙ্গলবার দু দিনের সফরে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই ইজ্জতের দাম নেই কক্সবাজারে বেড়াতে গিয়ে নারী গন ধর্ষনের শিকার হচ্ছে।
দেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন করোন ার পর ওমিক্রন যে ভাবে দেখা দিয়েছে যদি বড় ধরনের ওমিক্রম আঘাত হানে আমরা সেভাবে প্রস্তুত নই এটাই আমার মনে হয়।
জিএম কাদের আরো বলেন, দেশে কোন কাজ না পেয়ে ঘটি বাটি বাড়ি ঘর জমি জমা বিক্রি করে বিদেশে যাচ্ছে জীবনের ঝুকি নিয়ে অবৈধ ভাবে সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে জীবন দিচ্ছে। তার পরেও জিবিকার আশায় মানুষ বিদেশে পাড়ি দেবার চেষ্টা করছে।
বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে ব্যার্থ হয়েছে। জিনিষ পত্রের উর্ধগতি সীমা পরিসীমা নেই এবং কোন কারনও নেই। তেলের দাম সরকারী ভাবে বাড়ানো হয়েছে যা কোন ভাবেই সমর্থন যোগ্য নয়।
এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে সরাসরি রংপুর সাইর্কট হাউজে আসলে দলের নেতা কর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানায়। এ সময় পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
পরে দলীয় নেতাকর্মীসহ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করেন তিনি।
