Home বিনোদন মুখ খুললেন শাওন, বললেন এই ভুয়া খবর কে ছড়াল?

মুখ খুললেন শাওন, বললেন এই ভুয়া খবর কে ছড়াল?

0
274

বিনোদন ডেস্ক- মিডিয়াপাড়ায় নির্বাচনের যেন উৎসব লেগেছে। একদিকে জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে সভাপতি পদে প্রার্থী হয়ে চমক দিয়েছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

এরমধ্যেই জানা গেছে ঠিক একইদিনে অনুষ্ঠিত হবে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচনও। একাধিক গণমাধ্যমে খবর ছড়ায় এ নির্বাচনে অংশ নিচ্ছেন নির্মাতা, অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।

তবে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকের সঙ্গে আলাপকালে এই খবরটি একেবারেই উড়িয়ে দিলেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদপত্নী শাওন।

আপনি কী ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচনে অংশ নিচ্ছেন? এমন প্রশ্নে জবাবে শাওন বলেন, ‘না না না। খবরটি একেবারেই ভুল। আমি কোনো নির্বাচন করছি না।’

এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগই করেনি। আমি নিজেও জানি না। এবং নির্বাচন করার কোনো চিন্তাভাবনাও নাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না, এটা কেন ছড়াল? আমাকে একটু আগে একজন নির্মাতা কল করেছিলেন। তার কাছ থেকেই বিষয়টা প্রথম জানলাম। এরপর আপনি কল দিলেন। নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here