মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী: পরীমণি

বিনোদন ডেস্ক- ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি ও ন ডরাই খ্যাত অভিনেতা শরিফুল রাজ গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। খবরটি এতদিন গোপনই ছিল। মা হচ্ছেন পরীমনি এমন সংবাদ গণমাধ্যমে আসার পর বিয়ের বিষয়টি সামনে এলো। মা হতে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন পরীমনি।

তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।’

দোয়া চেয়ে পরী বলেন, ‘আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।’

এদিকে অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘আমি খুশিতে নাচতেছি। বাবা হওয়ার খুশিতে সারা মাস ধরে বাজি ফাটাবো।’

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। দুপুরের দিকে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন- ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’

অন্যদিকে পরীমনির ‘কাছের’ মানুষ, পরিচালক চয়নিকা চৌধুরী পরীমনি এবং রাজকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সুখি হও, রাণী বা রাজ্য যেই আসুক তোমাদের জীবনে, আলো দেখুক তোমাদের ভালোবাসায়, এই প্রার্থনা।’

পরীমনির ছেলেসন্তান হবে না মেয়েসন্তান হবে, তা এখনও জানার সুযোগ তৈরি হয়নি। তবে ছেলে বা মেয়ে- যে শিশুই জন্মগ্রহণ করুক, তাদের নাম ঠিক করে ফেলেছেন পরী-রাজ দম্পতি। মেয়ে হলে রানি আর ছেলে হলে নাম রাখা হবে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *