বিনোদন ডেস্ক- ঢালিউডের শীর্ষ দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়। বর্তমানে মায়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। আর বাবা শাকিব খান থাকেন গুলশানে। তবে গেল ২ মাস ধরে আমেরিকায় রয়েছেন তিনি।
এদিকে ছেলে জয় জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে। কারণ মা অপু বিশ্বাসের ফেসবুক জুড়ে তারই বেশি। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ছবি তুলে পোস্ট করেন জয়ে মা অপু।
মিষ্টি জয়ের প্রেমে মুগ্ধ সকল নেটিজেনরা। এক কথায় বলতে গেল তাঁর এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে শাকিব-অপুর ভক্তকুল।আর জয়ের নামে একটি অফিসার ফেসবুক পেইজও আছে।
তবে এতোদিন জয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখেছেন নেটিজেনরা, অবশ্য সব ছবিগুলো মা অপু অথবা অন্য কারো উঠানো ছিল সেইসব ছবি। কিন্তু এবার সবথেকে অবাক করা ব্যাপার হল ক্যামেরার সামনে তার কোনো জড়তা নেই। উল্টে মায়ের সাথে যেন তাল মিলিয়ে নিজেই ফেলফিতে মাকে বন্দী করলেন জয়। সম্প্রতি অপু বিশ্বাসের ফ্যান পেজ থেকে সেই ঝলক দেখতে পেয়েছেন দর্শকেরা।
যেখানে দেখা গিয়েছে ছবিতে মা আর ছেলে মিলে সাবলীলভাবে পোজ দিয়েছেন। আর জয়ের খুনসুটি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অভিনেত্রীকে দেখা গিয়েছে ছেলের সঙ্গে তাল মিলিয়ে পোজ দিতে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল আব্রাহাম খান জয়ের কথা জানতে পারেন দর্শকরা। দীর্ঘদিন লোকচক্ষুর আড়াল থেকে বেরিয়ে এসে একটি টিভি চ্যানেলে জয়কে নিয়ে হাজির হন অপু। জানান, শাকিব খান জয়ের বাবা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম। শাকিব-অপু ২০০৮ সালে বিয়ে করেছিলেন। এরপর তাদের বিচ্ছেদও হয়েছে।
