ঢাকা- শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না। এখন থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত নির্দেশনা নিয়ে কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হবে।
