আন্তর্জাতিক ডেস্ক- অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ নানা অভিযোগের মামলায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড হয়েছে।
সোমবার দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
এর আগে ৬ ডিসেম্বর ‘গণ অসন্তোষে’ উসকানি ও করোনাভাইরাসের আইন ভাঙার দায়ে প্রাকৃতিক দুর্যোগ আইনে সু চিকে চার বছরের কারাদণ্ড দেয় দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রণাধীন আদালত।
দেশটিতে নোবেল বিজয়ী ৭৬ বছর বয়সী সুচির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। এসব মামালায় সম্মিলিতভাবে তার একশ বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সুচি।
