পুলিশ নিয়োগে জালি;য়াতি: আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কারাগারে

নজর২৪ ডেস্ক- পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালি’য়াতির অ’ভিযোগে দায়ের করা মা’মলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রইসুল আলম রিপন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

মা’মলার বিবরণে বলা হয়, ২০১৭ সালে বরগুনায় পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থী হয়ে আবেদন করেন বরগুনার পৌর সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে রাজু। এ নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজুর পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবু; পরে এ জালি’য়াতি ধরা পড়ে।

 

এ ঘটনায় ২০১৭ সালের ২১ এপ্রিল বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক শামীম রেজা বাদী হয়ে মা’মলা দায়ের করেন। মা’মলার তদন্তের সময় এ জালি’য়াতির টাকা চেকের মাধ্যমে পরিশোধের তথ্য পায় পুলিশ।

 

পরবর্তীতে বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার কাউন্সিলর প্যানেল মেয়র রইসুল আলম রিপনের কাছে জমা থাকা পাঁচ লাখ টাকার একটি চেক জব্দ করে পুলিশ।

 

এ ঘটনায় রিপন এবং বাবুসহ চারজনের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন বরগুনার সিআইডি ইন্সপেক্টর সিরাজুল ইসলাম।

 

আ’সামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, এ মা’মলায় জামিনে থাকা রিপন এবং বাবুর জামিনের মেয়াদ শেষ হলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন। পরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

একই সঙ্গে মা’মলাটি বিচারের জন্য প্রস্তুত করে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাতের আদালতে পাঠানো হয়েছে বলে জানান কিসলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *