এবার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, যা গত ৪৩ বছরে দেখেনি কেউ

নজর২৪ ডেস্ক- মধ্য ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি বা বাংলা সনের পৌষ ও মাঘ মাসে শীতের আগমন ঘটার কথা থাকলেও সারা দেশে এখন একই সময়ে শীত পড়ছে না।

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা লক্ষ্য করা গেলেও অন্যান্য অঞ্চলে শীতের আগমন ঘটে দেরিতে। আর দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ না বইলে রাজধানী ঢাকায় শীতের আগমন ততটা অনুভব করতে পারে না নগরবাসী। সময় পরিবর্তন হয়ে এখন কেবল জানুয়ারি মাসে শীতের আগমন ঘটে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, রোববার রাজধানীতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা গত ৪৩ বছরের মধ্যে ৯ ডিসেম্বরের সবচেয়ে বেশি তাপমাত্রা।

গত ৫০ বছরে আবহাওয়া অধিদপ্তরের কাছে থাকা রেকর্ড অনুযায়ী, সাধারণত ৯ ডিসেম্বর দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।

২৫ পৌষ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতে এর চেয়ে বেশি তাপমাত্রা বর্তমান প্রজন্ম দেখেনি এটা নিশ্চিত। এর আগের প্রজন্মেরও খুব বেশি মানুষের এই অভিজ্ঞতা হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৪৪ বছর আগে ১৯৭৮ সালে আজকের দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এর চেয়ে বেশি; ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরপর কোনো বছরই দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি।

এর কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপ এর কারণ। এর ফলেই বেড়েছে তাপমাত্রা। চলতি মাসের ১১-১২ তারিখের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়ে পশ্চিমা লঘুচাপ কেটে আবার তাপমাত্রা কমতে থাকবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দেশের বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বৃষ্টি থেকে গেলে দিনের তাপমাত্রা কমে আসবে। তবে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

আবহাওয়া অফিস জানায়, রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের তীব্রতা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *