Home ফিচার খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

0
309

ঢাকা- হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ‍উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কেবিনে নেওয়া হয়েছে।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তি করা হয়। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে নেয়া হয়। প্রায় ৫৭ দিন পর গত রাতে তাকে আবার কেবিনে নেয়া হয়েছে।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। উন্নত চিকিৎসার জন্য বোর্ডের সদস্যরা ইতোমধ্যে তাকে বিদেশে পাঠানোরও সুপারিশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here