Home দেশের খবর নান্দাইলে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

নান্দাইলে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

0
158

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাজেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে পাছপাড়া নতুন মসজিদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা খাতুন উপজেলার নান্দাইল ইউনিয়নের রসূলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

নিহতের ওই নারীর ভাগনে জিয়াউল হক জানান, তার খালা তাদের বাড়িতে যাওয়ার জন্য ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ গামী ঈশা পরিবহণ নামক একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্থান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here