মিমের সিঁথিতে সিঁদুর, মাথায় রবীন্দ্রনাথের বাণী

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তিনি। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

বিয়ের তিনদিন পর শ্বশুরবাড়িতে গেছেন মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারেে উড়াল দিয়েছিলেন তিনি। সেখানে শুক্রবার অনুষ্ঠিত হয় বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।

শ্বশুরবাড়ির লোকজন ও আশপাশের মানুষজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় মিমকে। আর তার স্বামী সনি পোদ্দার তো সেখানকারই মানুষ।

কুমিল্লার অনুষ্ঠানে মিম পরেছিলেন রুপালী-সোনালি রঙের শাড়ি। আর সনির পরনে ছিল কালো স্যুট। বিয়ের পর সিঁথিতে সিঁদুর নিয়ে প্রথমবার দেখা দিলেন মিম।

মিমের মাথায় যে ওড়না ছিল, সেই ওড়নার পারে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাণী; ‘আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো।’

এর আগে এমন ডিজাইন দেখা গেছে বলিউড অভিনেতা রাজকুমার রাও এর স্ত্রী অভিনেত্রী পত্রলেখার বিয়ের ওড়নার নকশায়।

বলিউডের আরও অনেক তারকার বিয়ের পোশাকের নকশার মতো মিমের এ পোশাকটির নকশা করেছেন সব্যসাচী চক্রবর্তী। মিমের বিয়ের লাল লেহেঙ্গাও নকশা করেছেন সব্যসাচী। বিষয়টি ফেসবুকে ক্রেডিট দেয়ার মাধ্যমে নিশ্চিত করেছেন মিম নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *