Home জলবায়ু ও পরিবেশ অবশেষে বাড়ল তাপমাত্রা

অবশেষে বাড়ল তাপমাত্রা

0
253

ঢাকা- রাজধানী ঢাকাতে তাপমাত্রা বেড়েছে। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের তাপমাত্রা এরকমই থাকবে। বরং কাল (রোববার) কিছুটা বেড়ে আবার রাতের দিকে কমতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে আকাশে মেঘ দেখা দিলে তাপমাত্রা বাড়বে। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বৃষ্টির রেশ কেটে যাওয়ার পর আবারও তাপমাত্রা কমতে শুরু করবে।’

এক প্রশ্নের জবাবে বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির পর তাপমাত্রা কমতে থাকলে আবার শৈত্যপ্রবাহ হতে পারে। এ মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ হবে। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সুনামগঞ্জ, শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে। রাজধানীতে সেভাবে শৈত্যপ্রবাহ আসবে না।’

শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের তীব্রতা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here