মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফাটল ধরানোর ষড়’যন্ত্র চলছে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সারাবিশ্বের মুসলমানদের উচিত মুসলিম সম্প্র’দায়কে স’ন্ত্রা’সবাদ এবং বর্ণ’বাদের মতো ভয়া’বহতা থেকে রক্ষা করা। এসবের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফাটল ধরানোর ষ’ড়য’ন্ত্র চলছে বলেও স’তর্ক করেন তিনি।

 

পাশাপাশি স’ন্ত্রাস’বাদ এবং ব’র্ণবাদে’র মতো ভয়’ঙ্কর ফাঁদ থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামী সহযোগিতা সংস্থা’র (ওআইসি) সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান এ কথা বলেন।

 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণ’বাদ, জাতীয়তাবাদ, সাম্প্র’দায়িকতা এবং স’ন্ত্রা’সবাদের মতো সংকটগুলোকে মুসলিমবিশ্বের গভীরে আ’ঘাত করার জন্য ইস্যু হিসেবে বানানো হয়েছে। বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন এক হাজার মুসলমান স’ন্ত্রাস’বাদ এবং সংঘা’তের শি’কার হচ্ছেন।

 

প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, সংকট উপেক্ষা এবং অভ্যন্তরীণ দ্ব’ন্দ্বের কারণে আমরা মুসলমানরা স’ন্ত্রাস’বাদ, ক্ষুধা, অসমতার মতো নানা ধরনের স’মস্যা’র মুখোমুখি হচ্ছি। প্রতিটি সম্মেলনে রাজনৈতিক যুক্তি-ত’র্ক নিয়ে আলোচনা, মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার সমঝোতা এবং ভ্রাতৃত্ববোধকে ক্ষ’তিগ্রস্ত করছে। এ কারণে রাজনৈতিক আলোচনার পাশপাশি ধর্মীয় মূলবোধের চর্চা বাড়ানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান এরদোগান।

 

ভুল বোঝাবুঝি এবং ভুল শিক্ষার কারণে মুসলমানরা সমাজে নানা ধরনের সংক’টের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, বাস্তব জীবন এবং ধর্মীয় সর্বজনীনতার মধ্যে শক্তি’শালী, দৃঢ়-অবিচল একটি সম্পর্ক গড়ে তোলা জরুরি।

 

পশ্চিমা কিছু দেশের ইসলামোফোবিক (ইসলামভীতি) নীতির তী’ব্র সমা’লোচনা করেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, ইসলামোফোবিক পদক্ষেপ ওইসব দেশের রাষ্ট্র প্রধানদের ব্য’র্থতা ঢাকার একটি সফল হাতিয়ারে পরিণত হয়েছে। এসব অঞ্চলে ইসলামকে রাষ্ট্র প্রধানরা নিজেদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করছেন বলেও অ’ভিযোগ করেন তিনি। সর্বশেষ উদাহরণ হিসেবে ফরাসি ইসলাম, ইউরোপীয় ইসলাম এবং অস্ট্রেলিয়ান ইসলামকে তুলে ধরেন এরদোগান।

 

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম এবং মুসলমানদের লক্ষ্যবস্তু বানাচ্ছেন বলে অ’ভিযোগ করেন এরদোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *