মীরসরাইয়ে এতিম শিশুকে ধর্ষণ, অভিযুক্ত র‍্যাবের হাতে আটক

রাজিব মজুমদার: মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩ বছরের এতিম শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোঃ মুরাদ (১৯) কে আটক করেছে র‍্যাব-৭ । শুক্রবার (০৭ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী মোঃ মুরাদ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ আজমনগর এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ২ জানুয়ারি বিকালে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন আজমনগর এলাকায় খালার কাছে লালন পালন করা ১৩ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

ভিকটিমের খালা তাকে বাড়ীতে রেখে এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গেলে সেই সুযোগে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে রশি দিয়ে বেঁধে মোঃ মুরাদ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। কাউকে না জানাতে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। খালা বাড়িতে আসলে শিশুটি হাউমাউ করে কান্না করে এবং জানায় মুরাদ তাকে জোর পূর্বক ধর্ষণ করেছে। উক্ত ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *