এবার কলকাতায় নতুন মিশনে নামছেন মিথিলা

বিনোদন ডেস্ক- কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। মূলত একটি যৌ নপল্লীর গল্পে নির্মিত হয়েছিল সিরিজটি। মন্টু পাইলটের ভূমিকায় ছিলেন সৌরভ দাস। তার বিপরীতে ভ্রমর চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়।

২০১৯ সালে সিরিজটির প্রথম সিরিজন প্রচার হয়েছিল। এবার শুরু হচ্ছে এর দ্বিতীয় সিজন নির্মাণ। আর নতুন পর্বেই যুক্ত হচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভারতীয় গণমাধ্যম সূত্রেই তথ্যটি জানা গেছে।

আগের মতো নীলকুঠির পাইলট হিসেবে দেখা যাবে সৌরভকে। তবে শোলাঙ্কি এ প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই তার পরিবর্তে নেওয়া হয়েছে মিথিলাকে।

যদিও মিথিলার আগে আরও কয়েকজন অভিনেত্রীর কাছে সিরিজটির প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা হলেন, কৌশানি মুখার্জি, দেবলিনা চ্যাটার্জি ও আনুশা বিশ্বনাথন। তারা কেউ রাজি হননি।

মিথিলা রাজি হলেও সহসা শুটিংয়ে অংশ নিতে পারছেন না। কেননা বর্তমানে তার স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরা করোনাভাইরাসে আক্রান্ত। এ কারণে তিনিও রয়েছেন হোম কোয়ারেন্টিনে। সেটা শেষ হলে চিত্রায়নে অংশ নেবেন অভিনেত্রী।

এর আগে রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন মিথিলা।

বাংলাদেশে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামে একটি সিনেমার দৃশ্যধারণ শেষ করেছেন তিনি; সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

২০১৯ সালের ডিসেম্বরে নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছেন মিথিলা। সৃজিত আর আইরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেসনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *