সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ওয়ার্ল্ড ব্রেইল ডে ২০২২ উপলক্ষ্যে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় ফেডারেশনের দর কষাকষি সম্পাদক গোলাম রসুলকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।
৪ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে এক অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তার সম্মাননা পাওয়া মোচিকে শ্রমিক কর্মচারি ইউনিয়ন পরিষদ ও মিলের শ্রমিক কর্মচারিদের পক্ষ বৃহস্পতিবার সকালে সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষ্যে মোচিক প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি ফজের আলীসহ শ্রমিক নেতারা।
