বউ সাজতে আমার মজা লাগে: দীঘি

বিনোদন ডেস্ক- শিশুশিল্পী দীঘির কথা কার না মনে আছে। মিষ্টি হাসি আর আর সংলাপে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেটা তো বহু বছর আগের কথা। দিন গেছে, দীঘিও হয়েছেন বড়। এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা। ইতোমধ্যে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। হাতেও রয়েছে আলোচিত কিছু সিনেমা।

পেশাগত কাজের পাশাপাশি এখন দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়। এদিকে এইচএসসি পরীক্ষা শেষ করেছেন তিনি, এরই মধ্যে আট বার বউ সেজে ফেলেছেন নায়িকা।

যেসব ছবি অন্তর্জালে নিজেই পোস্ট করেন; যাতে বেশ কিছুটা বিরক্ত দীঘিতে মুগ্ধ ভক্তদের একাংশ।

সেই একাংশ ভক্তদের ক্ষোভ, এত বার বউ সাজতে হবে কেন দীঘিকে? ভক্তদের এই প্রশ্নের উত্তর দীঘির কাছে জানতে চাওয়া হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমাকে দিয়ে ব্রাইডাল শুট বেশি করায় তাই, কী করব বলেন। কিন্তু যা-ই বলেন, বউ সাজতে মজাই লাগে আমার।’

এত বউ সাজেন, বিয়ে করতে মন চায় না? দীঘির উত্তর, ‘এ নিয়ে আটটা লুকে বউ সেজে ফেলেছি। বউ সাজতে আমাকে কেমন লাগবে মোটামুটি বুঝে ফেলেছি। এ জন্য বিয়ে করতে মন চাচ্ছে না। বিয়ে ছাড়াই তো সাজতে পারি।’

এদিকে পরীক্ষা শেষ হলেও কাজে ফেরার ব্যাপারে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দীঘি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *