Home আলোচিত ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

0
158

নজর২৪, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেরুরচর ইউনিয়ন হাসেন আলী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান, তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ সময় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনা আটক হয়েছে ৭ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক ভোট কেন্দ্রে ঢুকলে নৌকায় সীল মারার সন্দেহে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন (হকের) সমর্থকরা উত্তেজিত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে করে। এতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ সদস্য নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।

প্রিজাইডিং অফিসার উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, দুপুর ২টায় ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে।

জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং ৭ জনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here