কাজী হায়াৎ আইসিইউতে

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন। স্বস্তি ফিরেছিল তার পরিবার ও সিনেমাপাড়ায়।

খারাপ খবর হলো আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে নেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, কাজী হায়াত ভাই বেশকিছু দিন ধরেই অসুস্থ। গেল মাসেও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরলেও মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

জায়েদ জানান, শিল্পী সমিতির পক্ষে সার্বক্ষণিক কাজী হায়াৎ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আজ দুপুরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন ওমর সানী ভাই ও মিশা সওদাগর ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *