অঝোরে কাঁদলেন নায়িকা সুবাহ, দিলেন চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক- চারদিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার (৩ জানুয়ারি) বাড়ি ফিরেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। জানিয়েছিলেন তিনি শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে হাজির হন একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক লাইভে। সেসময় তিনি জানান তার ও ইলিয়াসের সম্পর্কের কথা। লাইভে সাক্ষী হিসেবে ছিল তার বাসার খালা (কাজের মানুষ) ও গায়ে হলুদের বিয়ের ছবি তোলা ফটোগ্রাফার এবং তার আইনজীবী।

সুবাহ লাইভে বলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি আমার মাকে নিয়েও সে অনেক বাজে কথা বলেছে। আমি আর নিতে পারছি না এসব। তাই লাইভে এসেছি। মিথ্যা বলার একটা সীমা থাকে, আমি সব প্রমাণ নিয়েই হাজির হয়েছি। মামলা করেছি তবে করতে চাইনি। আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমি অসুস্থ তাই খুব বেশি একটা কথা বলতে পারছি না।

সব গহনা নিয়ে পালিয়েছেন ইলিয়াস—এমন অভিযোগ করে সুবাহ বলেন, ‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেতো। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গহনা সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ভিডিও ফুটেজ সিসি টিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’

মামলা তুলে নেওয়ার জন্য সুবাহকে হুমকি দিচ্ছেন ইলিয়াস। তা উল্লেখ করে সুবাহ বলেন, ‘সবার আগে আমি এসব কিছুর বিচার চাই। এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা-হামলার হুমকি দিচ্ছে।’

রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। নবাগত এ নায়িকা ৬টি সিনেমায় অভিনয় করেছেন। তবে এর একটি এখনও মুক্তি পায়নি।

অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *