আগামীতে কারো সাথে প্রেম করবো না: মজিবুল হক চুন্নু

নজর২৪, ময়মনসিংহ- ময়মনসিংহ শহরে জাতীয় পার্টির সমাবেশে যোগ দেওয়ার পথে ত্রিশালে পথসভায় বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ত্রিশালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা আগামীতে কারো সাথে প্রেম করব না। ৩০০ আসনে আমরা মনোনয়ন দেব। সব জায়গায় জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে।

তিনি আরো বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের চাকুরীর সংস্থার কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবছি। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর চেষ্টা করছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার তপন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, সাবেক ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন কামাল, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরিফ উদ্দিন, মালেক চান দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন

উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় ছাত্রসমাজ, যুবসংহতি, শ্রমিক পার্টি, ওলামা পার্টি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *