Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে বিদ্যুতের আগুনে পুড়ে মরলো কলেজছাত্র

ভূঞাপুরে বিদ্যুতের আগুনে পুড়ে মরলো কলেজছাত্র

0
197

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে সোহাগ মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

 

সোমবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহাগ ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজে বাংলা বিভাগের তয় বর্ষের ছাত্র ও জামালপুর সদর উপজেলার কাষ্ঠসিঙ্গা গ্রামের আয়নাল হকের ছেলে।

 

জানা গেছে, পড়াশোনার পাশাপাশি সোহাগ ভূঞাপুর পুরাতন সোনালী ব্যাংকের সামনে রনি কম্পিউটার নামের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সুত্রে জানা যায়, সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলায় কাজ করার সময় স্টীলের মই আনতে গিয়ে হঠাৎ করে মার্কেটের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তারের সাথে মই জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার সমস্ত শরীর পুড়ে মৃত্যু হয়। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল ওহাব। তিনি বলেন, মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পরিবার যদি অভিযোগ না দেয়, তাহলে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here