More
    Home জাতীয় নতুন বছরে সুখবর দিলেন কৌশানি, গর্বিত প্রেমিক বনি

    নতুন বছরে সুখবর দিলেন কৌশানি, গর্বিত প্রেমিক বনি

    0
    370

    বিনোদন ডেস্ক- টালিউডের এ প্রজন্মের নায়িকা কৌশানি মুখার্জি। আত্মপ্রকাশ করেছেন সবে ছয় বছর। এরইমধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন। কলকাতার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও।

     

    তবে কৌশানি মনে করেন, ২০২১ সালটি তার জন্য শুভ বছর ছিল না। তার জীবনের সবচেয়ে বাজে বছর হিসেবে এটাকে আখ্যায়িত করেছেন। কেননা এই বছরেই তিনি হারিয়েছেন মাকে। গত ২৯ অক্টোবর তার মা মারা যান।

     

    মৃত মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন কৌশানি। সেই স্বপ্ন হলো, একটি বিলাসবহুল গাড়ি। যেটার দাম অর্ধ কোটির বেশি। দামি গাড়িটি ক্রয়ের মাধ্যমে ২০২১-কে গুডবাই জানিয়েছেন।

     

    শনিবার (১ জানুয়ারি) একটি শর্ট ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে সুখবরটি দেন কৌশানি। তার গাড়িটির মডেল ভলভো এস ৯০। ভারতে এ গাড়ির দাম প্রায় ৬২ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় অংকটা ছাড়িয়ে যায় ৭০ লাখের গণ্ডি।

     

    কৌশানির এই অর্জনে আনন্দিত তার প্রেমিক-অভিনেতা বনি সেনগুপ্তও। কমেন্ট বক্সে বনি লেখেন, ‘তোমাকে নিয়ে গর্বিত বেবি’। জবাবে কৌশানি লেখেন, ‘তোমাকে পেয়ে আমিও গর্বিত’।

     

    উল্লেখ্য, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কৌশানির। এতে তার নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। একসঙ্গে তারা বেশ কিছু সিনেমায় কাজ করেছেন।

     

    দর্শকরাও এই জুটিকে গ্রহণ করেছে। কাজের সুবাদে তারা জড়িয়ে পড়েন প্রেমে। আর তাদের বাস্তব জীবনের সেই প্রেম নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে বনি কিংবা কৌশানি কেউই তাদের প্রেম নিয়ে লুকোছাপা করেন না। বরাবরই প্রকাশ্যে তা স্বীকার করে এসেছেন। এমনকি একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সময় কাটানো, সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তারা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here