রংপুর সদরের ৩ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আজ

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- ক’ঠোর নিরাপত্তা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে আজ মঙ্গলবার রংপুর জেলার তিনটি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। গতকাল সোমবার সুষ্ঠু’ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

 

এদিকে মধ্যরাত থেকে কেন্দ্রে কেন্দ্রে নিজের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করার কৌ’শল নির্ধারণ করছেন প্রার্থীরা। তবে অবাধ সু’ষ্ঠু ও নি’রপেক্ষ নির্বাচন নিয়ে সংশ’য় প্রকাশ করেছেন জাতীয় পার্টির ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।

 

শেষ বেলায় ও নির্বাচনে কা’লো টাকার ছড়াছড়ি চলছে বলে অ’ভিযোগও করেছেন তারা। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, র‌্যাব, আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা।

 

এবাবের নির্বাচনে তিন ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থী ১২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৪৭ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করছেন।

 

রংপুর সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করিনী। এসব ইউনিয়নে মোট ১৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতি’দ্ব’ন্দ্বিতা করছেন। এর মধ্যে হরিদেবপুরে ৫ জন, চন্দনপাটে ৬ জন ও সদ্যপুস্করিনীতে ৫ জন প্রার্থী রয়েছেন।

 

হরিদেবপুর ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে রয়েছে জাতীয় পার্টির মফিজল ইসলাম, আওয়ামী লীগের একরামুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শাহিনুর আলম ও ইকবাল হোসেন।

 

চন্দনপাট ইউনিয়ন পরিষদের ৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির রুহুল আমিন লিটন, আওয়ামী লীগের আমিনুর রহমান, বিএনপির মেরাজুল ইসলাম ও দিলকাদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী লিটন চৌধুরী ও সহিদুর রহমান।

 

সদ্যপুস্করিনী ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে রয়েছে, জাতীয় পার্টির ফজলুল হক, আওয়ামী লীগের মকছেদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, মাহাবুল হক ও কৃষ্ণচন্দ্র বর্মন।

 

রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার রেজাউল করিম বলেন, নির্বাচন অ’বাধ ও সু’ষ্ঠু করতে বিজিবি, র‌্যাব আমর্ড পুলিশসহ ব্যা’পক আইনশৃ’ঙ্খলা বাহিনী মো’তায়েন করা হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ম্যা’জিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

 

তিন ইউনিয়নে মোট ভোটারের মধ্যে হরিদেবপুরে ভোটার সংখ্যা ২৭ হাজার ২’শ ৯৭ জন। এরমধ্যে নারী ভোটার ১৩ হাজার ৬’শ ৫২ জন এবং পুরুষ রয়েছে ১৩ হাজার ৬’শ ৪৫ জন। চন্দনপাট ইউনিয়নে ২৪ হাজার ৮’শ ৫৩ জন ভোটারের মধ্যে নারী ১২ হাজার ৩’শ ৭৫ জন ও পুরুষ রয়েছে ১২ হাজার ৪’শ ৭৮ জন এবং সদ্যপুষ্করি’নীতে ২৯ হাজার ৪’শ ১১ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৯’শ ১২ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৪’শ ৯৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *