সাঈদুররহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শোয়াইবনগর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম মারা গেছেন (ইন্না…রজিউন)। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
প্রতিবেশী শিক্ষক আব্দুল লতিফ জানান, সকালে বাড়িতে সামান্য শ্বাসকষ্ট অনুভব করেন। এসময় তিনি প্রতিবেশির সহযোগীতায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সংবাদ পেয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহকর্মীরা তার বাড়িতে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
