কালীগঞ্জে বিজয় উৎসব ও পিঠা মেলা

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কালীগঞ্জে বিজয় উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস চত্বরে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, প্রকৃতি মেডিকপস হাসপাতাল, প্রত্যাশা ২০২১ ফোরাম কালীগঞ্জ ইউনিট এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।

 

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, প্রকৃতি হাসপাতালের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী, প্রত্যাশা ২০২১ ফোরামেরব কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, বসির আহমেদ চন্দন, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের আহবায়ক মাহবুবুর রহমান প্রমুখ।

 

এরপর বাংলাদেশের একমাত্র সমবায় ভিত্তিক প্রকৃতি হাসপাতালের ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও দিন ব্যাপী বিভিন্ন পিঠার স্টল দিয়ে পিঠা মেলা অনুষ্ঠিত হয়। বাংলার ঐতিহ্য ধরে রাখতে নানান রকম পিঠা নিয়ে এ আয়োজনে নারীরা অংশ নেন।

 

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সংগীত পরিবেশনা করেন বাংলাদেশ গণশিল্পী সংস্থা। এছাড়াও কালীগঞ্জে ক্ষুধাজয়ী ৯ নারীকে বিকশিত নারী সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেককে ৫০০০ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *