‘আমি কিন্তু অনেক যত্নবান’, গভীর রাতে মাহিকে রাকিব

বিনোদন ডেস্ক- গভীর রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। তাঁর পোস্টে মন্তব্য করেছেন স্বামী রাকিব সরকার। তিনি লিখেছেন, ‘আমি কিন্তু অনেক যত্নবান।’

 

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বছরজুড়েই নানান ঘটনায় আলোচনায় ছিলেন মাহিয়া মাহি। এসব স্ট্যাটাসে উঠে এসেছে মাহির কাজ ও ব্যক্তিগত জীবন। ঢালিউডের এই অভিনেত্রী বেশির ভাগ সময়ই ফেসবুকে সরব থাকেন।

 

মাহি তাঁর ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টে লিখেছেন, ‘ভালোবাসা একটা আইসক্রিমের মতো। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেন, আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবে না। কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধু “তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কী হবে”—এই চিন্তাধারার মাধ্যমে।’

 

এই স্ট্যাটাসের মন্তব্য ঘরে মাহির স্বামী জানিয়ে দিলেন, কতটা ভালোবাসেন তিনি। তাঁর মন্তব্যে মাহির ছিল কৌতূহলী প্রতিক্রিয়া।

 

উল্লেখ্য, মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন। চলতি বছরই সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।

 

চলতি মাসেই স্বামী রাকিবকে নিয়ে ওমরাহ পালন করতে যান এই নায়িকা। সেখানে গিয়ে পড়েন এক বিব্রতকর পরিস্থিতর মধ্যে। কারণ ওই সময়টায় সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার সেই ফোনকলটি ফাঁস হয়। যেখানে তিনি পদ হারানো এই প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন চিত্রনায়ক ইমনের ফোনে।

 

ওমরাহ শেষে দেশে ফিরে আবারও সব কিছু নতুনভাবে শুরু করছেন এই নায়িকা। দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনেও। গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’সিনেমার শুটিং করছেন মাহি। এই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *