কক্সবাজারে নারীদের জন্য ‘বিশেষ জোনের’ সিদ্ধান্ত প্রত্যাহার

নজর২৪, কক্সবাজার- কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা সৈকত জোন উদ্ভোধন করার ১০ ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার রাতে জেলা প্রশাসনের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের এ সিদ্ধান্তটি জানানো হয়েছে।

 

এটা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটকদের অনুরোধেই নারী ও শিশুদের জন্য আলাদা জোন চালুর বিষয়টি বিবেচনায় ছিল। এসব বিবেচনায় সৈকত ব্যবস্থাপনা কমিটি লাবনী পয়েন্টে বিশেষ এই জোন চালুর সিদ্ধান্ত নেয়।

 

তবে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদক্ষেপটি সমালোচিত হয়। এ কারণে সংরক্ষিত জোনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

 

এর আগে বুধবার দুপুর ১১টার দিকে লাবনী পয়েন্টের দেড়শ মিটার এলাকায় সংরক্ষিত জোন চালু করেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ।

 

তিনি সে সময় বলেন, ‘প্রশাসন চায় সৈকতে নারী ও শিশুরা বিশেষ সুরক্ষায় থাকবে। পর্যটনবান্ধব কক্সবাজার করতে আমরা সবাই কাজ করছি। হয়তো এ ছোট ছোট উদ্যোগ পর্যটন আকর্ষণে বড় ভূমিকা রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *