বিনোদন ডেস্ক- ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয় মাস খানেক আগে। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। তবে প্রেমিক কে সে কথা জানাননি তিনি।
গেল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন সুবাহ জানান, তিনি ও ইলিয়াস বিয়ে করেছেন।
জানা যায়, বিয়ের পর রাজধানীর বনানীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন ইলিয়াস-সুবাহ।
এদিকে বিয়ের এক সপ্তাহ না পেরিয়েই ঝামেলায় জড়ালেন এই নতুন দম্পতি। মূলত ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজের অভিযোগ দিয়েই ঝামেলার শুরু। এরপর বেশ কয়েকবার অভিযোগ ও পাল্টা অভিযোগ পাওয়া গেছে কারিন ও সুবাহর কাছ থেকে।
শুধু তাই নয়, সুবাহর নানা স্ট্যাটাস ও লাইভ ভিডিওতে আঁচ করা গেছে ইলিয়াসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে কারিন ও তার মাকে নিয়ে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে সুবাহ সংসার ভাঙনের মুখে বলে দাবি করেছেন।
এদিকে আজ বুধবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে এক দীর্ঘ পোস্টে সুবাহ বিয়ে করে ভুল করেছেন বলে দাবি করেন।
এই অভিনেত্রী লেখেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসি-খুশিভাবে বিয়ে করে। সংসার করার জন্য, বাচ্চা জন্ম দিয়ে মা হওয়ার জন্য। কিন্তু কিছু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। সব মেয়ে হাসিমুখে গরীব স্বামীর সাথে সংসার করতে পারে। কম দামি কাপড় পরে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে, মিথ্যা কথা বলে অন্য মেয়ের কাছে, বউয়ের নামে মিথ্যা কথা বলে, সম্পর্ক রাখে, যার চরিত্রের ঠিক থাকে না; তার সাথে এটলিস্ট সংসার হয় না, হবেও না। ’
সুবাহ আরও লেখেন, ‘যে নারী লোভী পুরুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসিয়ে বেড়ায়; তার সাথে ঘর করা সম্ভব নয়। বোকা ছিলাম, অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করে ছিলাম, তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার, কেন বিয়ে করলাম জানি না- এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে, নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব?’
সবশেষে তিনি লেখেন, ‘আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমি আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বি ষ খেয়ে মরা উচিত? নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত? না কি করবো বলুন আপনারা…আমার জন্য সবাই দোয়া করবেন। ’
