তিশার বেলায়ও বাজি ফাটাবেন পরীমণি!

নজর২৪ ডেস্ক- বাবা-মা হচ্ছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরওয়ার ফারুকী। মঙ্গলভার এ দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি পোস্ট করে জানান এ আনন্দের খবর।

 

সুখবরটি জানানো মাত্রই শোবিজ তারকারা এ তারকা দম্পতিকে শুভ কামনায় ভাসাচ্ছেন। ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করে করছেন উইশ।

 

এ তালিকায় রয়েছেন পরীমণিও। ফারুকী-তিশার বাবা-মা হওয়ার খবর শুনে অন্যরকম উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ নায়িকা। বেবি বাম্পের ছবি শেয়ার করে জানিয়েছেন শুভ কামনা।

 

ক্যাপশনে আরও লিখেছেন, প্রচুর বাজি ফাটাবো আমি বাজি বাজি বাজিইইইইইই …।

 

এর আগে সম্প্রতি চিত্রনায়ক সিয়ামের বাবা হওয়ার সংবাদেও একই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *