সিরাজগঞ্জে পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় পৃথক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের বিশু শেখের ছেলে ইটভাটা শ্রমিক শহিদুল ইসলাম (৪৫) ও বেলকুচি উপজেলার শাহাপুর গ্রামের আব্দুস সবুর তালুকদারের স্ত্রী নিহত চায়না বেগম (৬৫)।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার এস,আই ডালিম হোসেন জানান, মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেলে শহিদুল ইসলামসহ ৩জন বাড়ি থেকে কর্মস্থল ইট ভাটায় যাচ্ছিল। তারা সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ভূইয়াগাতি এলাকায় পৌছলে বগুড়াগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যায় এবং সাথে থাকা দুইজন আহত হন।

 

অপরদিকে, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় চায়না বেগম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

 

জিআরপি থানার এস,আই আমিরুল ইসলাম জানান, চায়না বেগম কামারখন্দে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে পাশ্ববর্তী বোনের বাড়ি বেড়াতে যাবার পথে আলোকদিয়া এলাকায় রেললাইন অতিক্রম করার সময় রাজশাহী হতে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *