Home বিনোদন অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না: মাহি

অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না: মাহি

0
292

বিনোদন ডেস্ক- ওমরাহ করে এসে অভিনয়ে ছেড়ে দিচ্ছেন মাহি এমন কথা গুঞ্জনের বিপরীতে মাহি বললেন, আমি অভিনয় ছাড়ছি না।

 

এফডিসিতে শুটিংয়ে অংশ নিতে এসে মাহি বলেন, ‘আমি তো কোথাও বলিনি সিনেমা বা শোবিজ ছেড়ে দেয়ার কথা। সিনেমা কেন ছাড়বো?সিনেমা ছাড়ার তো প্রশ্নই আসে না।’

 

মাহি বলেন, ‘এমন খবরে খুবই বিব্রত আমি। কেনো এমন কথা ছড়ানো হচ্ছে জানিন না। এফডিসিতে আসার পর সবাই একই প্রশ্ন করছে। সিনেমা আমার ভালো লাগার জায়গা। এটা আমার পেশাও। এটা আমার রিজিকের জায়গা। ওমরাহ তো ইবাদতের জায়গা। ইবাদতের জায়গায় ইবাদত আর কাজের জায়গায় কাজ। যখন সময় কিংবা পরিস্থিতি এমন হবে যে, আমি আর কাজ করবো না তখন আমার ডিরেক্টর, প্রডিউসারদের জানাবো। তখন সবাইকে জানিয়েই অভিনয় ছাড়বো।’

 

জানা গেছে, ওমরাহ করে দেশে ফিরেছেন অভিনেত্রী মাহি। এসেই ‘কাগজের বউ’ সিনেমা করার কথা ছিলো। কিন্তু সেটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সবাই ভাবছিলেন, মাহি হয়তো আর সিনেমায় ফিরবেন না। কিন্তু সব গুঞ্জনে পানি ঢেলে দিয়ে সোমবার বিএফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং করলেন অভিনেত্রী। সঙ্গে দেখা গেলো স্বামী রাকিব ও তার কয়েকজন সঙ্গীকে।

 

এক প্রশ্নের জবাবে মাহি বলেন, ওমরাহতে যাওয়ার দুই দিন আগেও শুটিং করেছি। যেদিন ওমরাহ হজে যাবো তার আগের রাত ২টা পর্যন্ত একটা সিনেমার ডাবিং করেছি। কোনো পরিচালককে তো সমস্যায় ফেলে দিয়ে যাইনি। মাঝে ১৫ দিনের মতো একটা গ্যাপ ছিলো। সেই ফাঁকে গিয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত প্রশান্তির জন্য যাওয়া।

 

‘কাগজের বউ’ সিনেমাটি ছাড়ার প্রসঙ্গে ঢালিউড অভিনেত্রী বলেন, ‘কাগজের বউ’ সিনেমার শুটিংয়ের আগে আমার শরীর খুব খারাপ ছিলো। শিডিউল ও অন্যান্য আর্টিস্টদের ডেট নেওয়া ছিলো। ফলে ওটা ক্যান্সেল করার কোনো ওয়ে ছিলো না। বাধ্য হয়ে আমি নিজে সরে এসেছি সিনেমাটি থেকে। আমি শারীরিকভাবে ওই কয়টা দিন অসুস্থও ছিলাম। আমার জন্য একটা টিমকে তো ভোগাতে পারি না। সেটা করলে তখন নেগেটিভ খবর ছড়াতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here