নাগরপুরে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান, অর্ধ শতাধিক নেতাকর্মী বহিষ্কার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত ভুমিকা রাখার দায়ে প্রায় অর্ধশাতাধিক নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।

 

জানা যায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কাজ না করা, স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করা এবং নিজেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়া সহ নানা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার প্রেক্ষাপটে এখন পর্যন্ত নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ৪৪ জন নেতাকর্মীকে বহিষ্কার সহ স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।

 

বাংলাদেশ আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ ও ১২ ডিসেম্বর তারিখ হতে দলের গঠনতন্ত্র ৪৭(ঠ) ধারা উল্লেখ পূর্বক পর্যায়ক্রমে নাগরপুর উপজেলার সকল ওয়ার্ড ও ইউনিয়নের অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর এই সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

 

দলীয় সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে উক্ত বহিষ্কারাদেশ চিঠি অভিযুক্ত নেতাকর্মীদের পাঠানো হয়েছে এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতাকর্মীদের এই বিষয় অবহিত করা হয়েছে।

 

এই বিষয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিকভাবে প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

 

একই প্রসঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী বলেন, ইউপি নির্বাচনে দলের বিপক্ষে কাজ করা একটি অপরাধ। বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র অনুযায়ী অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *