সোহেল রানা হাসপাতালে

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’খ্যাত নায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত। এই বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত তিন দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি রোববার রাত পৌনে ১১টায় ফেসবুকে লেখেন, ‘শুধু কষ্টের খবর: বীর মুক্তিযাদ্ধা, ড্যাশিং হিরো মাসুদ পারভেজ, (সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’

 

করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও, তা করা হয়নি।

 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *