পুরুষের ক্ষমতা থাকলে একাধিক বিয়ে করতেই পারে : সুবাহ

বিনোদন ডেস্ক- মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা বিয়ে করেছেন। সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গে গত ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ খবর শোবিজ মহলের সবারই কম-বেশি জানা। সুবাহর প্রথম বিয়ে হলেও এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে। এর আগে তিনি নিশাত তাবাসসুম ও কারিন নাজ নামের দুই তরুণীকে বিয়ে করেছিলেন।

 

এদিকে সুবাহ-ইলিয়াসের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন। তিনি দাবি করেছেন, তাদের এখনো ডিভোর্স হয়নি। অর্থাৎ দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়ে, এবং তার অনুমতি না নিয়েই সুবাহকে বিয়ে করেছেন ইলিয়াস।

 

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সুবাহ। ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়ে বলেছেন অনেক কিছু। তার দাবি, কারিন ও তার পরিবারকে জানিয়েই ইলিয়াসকে বিয়ে করেছেন তিনি। এসময় সুবাহ বলেছেন, একজন পুরুষের যদি ক্ষমতা থাকে তাহলে সে একাধিক বিয়ে করতে পারে।

 

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকসহ ৪০ জনকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।

 

সুবাহ লেখেন, ‘ইলিয়াসের ডিভোর্স লেটার দেখেই সম্পর্কে জড়িয়েছিলাম আমি। কারিন ও তার মা সুকন্যা দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে, আমরা দুজন বিয়ে করবো। এটা ২ মাস আগের ঘটনা। এখন তারা অস্বীকার করছেন, কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলছেন। আমার কাছে প্রমাণ আছে যে, তাদের ইনফর্ম করেছিলাম আগেই। আর যদি কোন পুরুষের ক্ষমতা থাকে বউ পালার, সে একের অধিক বিয়ে করতে পারে।’

 

তিনি বলেন, ‘এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি জানি, ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিলো। কারণ হলো, ওই বিয়ের কোনো লিগ্যাল কাবিননামা নেই।’

 

সুবাহ আরও লেখেন, ‘ওই মেয়ে (কারিন) থাকে বিদেশে। তিন বছর ধরে বাংলাদেশে আসে না। শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি? সে মেন্টালি পেরা দিতো ইলিয়াসকে। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে, ওরা ম্যারিড লাইফে কখনও হ্যাপি ছিল না। আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দুজনের ভালো লাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলিগত ভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি।। আমরা তো পাপ কিছু করিনি।’

 

তিনি লেখেন, ‘আমরা চেয়েছিলাম- যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব, তখন মিডিয়া ও পাবলিককে বলবো। কিন্তু এতো অশান্তির জন্য তা করা সম্ভব হলো না। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *