Home বিনোদন পবিত্র কাবা শরিফের গিলাফ সেলাই করে যা বললেন সানা খান

পবিত্র কাবা শরিফের গিলাফ সেলাই করে যা বললেন সানা খান

0
170

বিনোদন ডেস্ক- সানা খান বলিউডের ঝলমলে দুনিয়া ছেড়ে বেছে নিয়েছেন শান্তির পথ। ইসলামের বিধি-বিধান অনুযায়ী জীবনযাপনের জন্য সানা বেছে নিয়েছেন ত্যাগের জীবন। যে জীবনকে ধারণ করেছেন, সেখানে ঝলমলে দুনিয়ার জীবনযাপনের কোনো মূল্য নেই। তাইতো নিজেকে সেভাবেই গুছিয়ে নিয়েছেন তিনি। নিজের জীবনযাপনের জন্য বেছে নিয়েছেন জীবনসঙ্গী।

 

এরপর ধর্মেকর্মেই মন দিয়েছেন সাবেক এই অভিনেত্রী। স্বামী মুফতি সৈয়দ আনাসের সঙ্গে সংসার নিয়েই ব্যস্ত আছেন। বোরকা-হিজাব পরে বিভিন্ন সময় ছবি শেয়ার করেন। সঙ্গে জুড়ে দেন ধর্মীয় বার্তা।

 

এবার সানা খানকে দেখা গেল পবিত্র কাবা শরিফের গিলাফ সেলাই করতে। যেকোনো মুসলিমের জন্যই এটা বড় প্রাপ্তি। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এই খবর জানান তিনি। ভিডিওতে দেখা যায়, কাবার কালো গিলাফে সোনালি সূতোর বুননে অংশ সুঁই ফুঁড়ছেন।

 

এই সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সানা। ইনস্টা অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি স্বপ্নেও কখনও ভাবিনি যে, আল্লাহ তায়ালা আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন যে, আমি কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারবে। আল্লাহ অনেক দয়ালু।’

 

বিরল এ কাজের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান সানা খান। একইসঙ্গে স্বামীর প্রতিও কৃতজ্ঞতা জানান প্রাক্তন অভিনেত্রী।

 

কিছুদিন আগেই হজ করার ইচ্ছে পোষণ করে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে উদ্দেশ্য করে সানা লিখেছিলেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়। আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সৈয়দ আনাস, পেছনের ছবির (কাবা শরীফ) মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অপেক্ষা সইছে না। ইনশাআল্লাহ।’

 

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here