Home জাতীয় জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের

জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের

0
168

নজর২৪, ঢাকা- বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে যায় অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ তা হতে দেবে না। তাই ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।’ তিনি মন্তব্য করেন, জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।

 

তিনি আজ সোমবার (১৯ অক্টোবর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিং কালে একথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে। সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে।

 

তিনি বলেন, কোন ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। কোন অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে দেবে না জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here