Home বিনোদন অবশেষে ভক্তদের ইচ্ছে পূরণ করলেন ক্যাটরিনা

অবশেষে ভক্তদের ইচ্ছে পূরণ করলেন ক্যাটরিনা

0
259

বিনোদন ডেস্ক- এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! বিয়ের পর থেকে দাম্পত্য জীবনের টুকরো ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে একসঙ্গে নিজেদের ইনস্টাগ্রাম পেজে ছবি পোস্ট করেননি তারা। এক ফ্রেমে দুজনকে দেখতেও চাইছিলেন ভক্তরা।

 

এবার বড়দিনে ভক্ত-অনুরাগীদের সেই ইচ্ছে পূরণ করলেন তারকা দম্পতি। শুধু তাই নয়, পরস্পরকে ভালোবাসায় আগলে জাপটে ধরে ছবি তুললেন ‘ভিক্যাট’।

 

ছবিতে দেখা যাচ্ছে ভিকি আর ক্যাটরিনা দুজনেই একে অপরকে বাহুডোরে আগলে রয়েছেন, ক্যামেরার দিকেই চোখ দুজনের। হাসি যেন কিছুতেই থামছে না! মধুচন্দ্রিমার ঘোর যে এখনও কাটেনি নবদম্পতির তা বেশ স্পষ্ট। ছবিতে ভিকির দেখা মিললো হালকা নীল শার্ট আর ফরমাল প্যান্টে। অন্যদিকে রঙ-বেরঙা ড্রেসে পাওয়া গেলো ক্যাটকে।

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম পেজে এই ছবি শেয়ার করেছেন। ভিকি এই রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘মেরি ক্রিসমাস’। ভিকি-ক্যাটরিনার জুহুর অ্যাপার্টমেন্টেই ছবিটি তোলা হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। লাইক, কমেন্ট উপচে পড়ছে দুজনের ইনস্টাগ্রামে। ভক্তদের একজন লিখেছেন, সকাল থেকে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম।

 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালেই মুম্বাইয়ে ফিরেছেন ভিকি। এয়ারপোর্টেই ক্যামেরাবন্দি হন এই তারকা। বিয়ের পর প্রথম ক্রিসমাস বলে কথা, তাই এই দিনটা বউয়ের সঙ্গেই কাটাতে চেয়েছেন তিনি।

 

গত ৯ ডিসেম্বর রূপকথার বিয়ে সেরেছিলেন ভিকি-ক্যাটরিনা। যোধপুরের ঐতিহাসিক দুর্গ, সিক্স সেন্সেস বারওয়ারায় গোধূলিবেলায় চারহাত এক হয়েছে ভিকি-ক্যাটরিনার।

 

এদিকে ক্রিসমাসে সুখবর দিয়েছেন ক্যাটরিনা। শ্রীরাম রাঘবনের পরবর্তী ছবিতে বিজয় সেতুপতির নায়িকা হচ্ছেন ক্যাটরিনা। স্পেশাল দিনে ক্যাটের এই বড় সুখবর শুনে যারপরনাই খুশি ভক্তরা। মাত্র ৪ ঘণ্টায় তার ইনস্টাগ্রামের পোস্টটিতে ১০ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে।

 

অন্যদিকে ভিকি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম বাহাদূর’ নামের একটি সিনেমায় শুটিং করেছেন। যেখানে তার সঙ্গে আছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here