Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ

টাঙ্গাইলে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ

0
338

তৌফিকুর রহমান, ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভুঞাপু‌রে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে ভোটারদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার ১০৫ নং বঙ্গবন্ধু পূর্ব পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটে বলে অভিযোগ করেছেন অনেক ভোটার।

 

ভোটাররা জানান, ক্ষমতাসীন দলের প্রার্থীর এজেন্টদের ইশারা প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তারা হুমকি ধামকি দিচ্ছেন।

 

প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম জানান, এ কেন্দ্রে ৩১৮৫ জন ভোটার রয়েছে। প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। অভিযুক্তদের সেখান থেকে বের করে দেয়া হয়েছে। ভোটের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে।’

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভূঞাপুর উপজেলার অর্জুনা, অলোয়া, গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল এবং ফলদা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

নির্বাচনে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

 

একইসাথে প্রতিটি কেন্দ্রে ১৮জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি উপজেলায় র‌্যাব এবং ডিবির টিমও কাজ করছেন। আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here