Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

0
201

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

সকাল ৯টায় ৫নং অলোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ভারই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটারগণ স্বাচ্ছন্দে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

 

সাধারণ ভোটারদের মনে সঙ্কা থাকলেও কেন্দ্রে দায়িত্ব পালন করা প্রিজাইডিং কর্মকর্তা সামছুল হক সবুজ বলেন, ভোট একটা উৎসব, এখানেও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোন প্রকার গন্ডগোল করার সুযোগ নেই, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী খুব তৎপর। ভোট অবাধ নিরপেক্ষ হবে।

 

ভোটার লিটন মিঞা বলেন, এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ রয়েছে, পরে কি হবে জানিনা।

 

কেন্দ্রে দায়িত্ব পালন করা আরেকজন প্রিজাইডিং কর্মকর্তা নূরে আলম উজ্জল বলেন, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here