নিখোঁজের ১২ দিন পর ফিরে এলেন প্রবাসীর স্ত্রী

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর হাতিয়া থেকে চি’কিৎসার জন্য চট্রগ্রাম যাওয়ার পথে মাইজদীর সোনাপুর বাসস্ট্যান্ড থেকে সৌদি প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার (২২) নিখোঁজের ১২ দিন পর ফিরে এলেন নিজ বাড়িতে।

 

ওই গৃহবধূ বলছে, তাকে জিনে এনে বাড়িতে দিয়ে গেছে। বর্তমানে ওই গৃহবধূ হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি’ৎসাধীন রয়েছে। তবে নিখোঁজের ১২ দিন পর নিজে নিজে ওই সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়ি ফিরে আসা নিয়ে এলাকায় গোলকধাঁ’ধা সৃ’ষ্টি হয়েছে।

 

প্রবাসীর স্ত্রী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আবদুর রহমান’র মেয়ে।

 

সুধারাম থানা পুলিশ বলছে, নিখোঁজের ঘটনায় গৃহবধূর পরিবাবর গত (১৩ অক্টোবর) সুধারাম থানায় একটি অ’পহ’রণ মা’ম’লা করেছিল।

 

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস ঘটনার সত্য’তা নিশ্চি’ত করে বলেন, এ ঘট’নায় ভি’কটি’মের পিতা ওই সময় বা’দী হয়ে একটি অপহ’রণ মা’মলা করেছিল। কিন্তু গতকাল রোববার ওই গৃহবধূ নিজে নিজে বাড়িতে ফিরে আসার খবর পাওয়া গেছে। পরবর্তীতে খ’তিয়ে দেখে পুলিশ ত’দন্ত সাপে’ক্ষে ব্য’বস্থা গ্র’হণ করবে।

 

উল্লেখ্য, গত দু’বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিলেন। ৮ অক্টোবর সকাল ৮টার দিকে তাকে নিয়ে চি’কিৎসা করানোর জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন তার বাবা আব্দুর রহমান।

 

এদিন দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এলে নাসরিনের বমির ভাব দেখা দেয়। এসময় রহমান তার মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে বমির ট্যাব-লেট আনতে যান। ৫-১০ মিনিট পরে ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর স’ম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান না পেয়ে তিনি সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়ে’রি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *