Home বিনোদন গুঞ্জন উড়িয়ে আগের জায়গাতেই ফিরছেন নায়িকা মাহি!

গুঞ্জন উড়িয়ে আগের জায়গাতেই ফিরছেন নায়িকা মাহি!

0
347

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি ওমরাহ পালন করে এসেছেন। স্বামী রাকিব সরকারের সঙ্গে সৌদি আরবের মক্কায় গিয়ে এই সুন্নত আদায় করেছেন।

 

মক্কায় যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়ায়, মাহি আর সিনেমায় কাজ করবেন না। ওমরাহ করে এসে ইসলামি পন্থায় জীবন যাপন করবেন। স্বামী-সংসার নিয়েই ব্যস্ত থাকবেন।

 

তবে সেই গুঞ্জন আর টেকসই হলো না। অবশেষে সিনেমার শুটিংয়ে ফিরছেন নায়িকা। আগামী ২৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি। সিনেমার নাম ‘বুবুজান’।

 

এই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনিই খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

 

জানা গেছে, সিনেমাটির জন্য আগেই শিডিউল দিয়ে রেখেছিলেন মাহি। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে তিনি শুটিং করতে পারেননি। তাই নতুন করে ২৭ ডিসেম্বর এফডিসিতে সিনেমাটির ক্যামেরা ওপেন হচ্ছে।

 

নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে নির্মাণ হচ্ছে ‘বুবুজান’ চলচ্চিত্রটি। ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজার, চাঁদপুর ও পূর্বাচলে শুটিং সম্পন্ন হয়েছে।

 

‘বুবুজান’ সিনেমাটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার প্রযোজনায়। সিনেমাটিতে নায়ক শান্ত খানের বোনের চরিত্রে অভিনয় করছেন মাহি। আর শান্তর বিপরীতে রয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here