অন্তঃসত্ত্বা কাজল আগারওয়াল!

বিনোদন ডেস্ক- ভারতীয় সিনেমার অন্যতম সুদর্শনা ও জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিশেষ করে দক্ষিণী সিনেমায় তার জনপ্রিয়তা প্রথম সারিতে। মায়াবী চেহারা আর নিপুণ অভিনয়ে তিনি কোটি দর্শকের মন কেড়েছেন।

 

গেল বছরের অক্টোবরে বিয়ে করেছেন কাজল আগারওয়াল। গৌতম কিচলু নামের একজন ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের জমজমাট বিয়ের আসর কিংবা হানিমুনের ছবি দেখে ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত হয়েছিল।

 

বিয়ের এক বছরের মাথায় এবার সুখবরের আভাস পাওয়া গেল। মানে অন্তঃসত্ত্বা তিনি। যদিও মা হওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও কাজরের মুখ থেকে জানা যায়নি।

 

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি কাজল সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। যে ছবিতে ফুটে উঠেছে তার বেবি বাম্প। নেটিজেনের সেই ছবির কমেন্ট বক্সে শুভ কামনা জানানো শুরু করেছে।

 

বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, ‘বেয়(BAY) ও আমি।’ বেইজ় রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প নাকি স্পষ্ট ফুটে উঠেছে। দাবী ভক্তদের।

 

সম্প্রতি বেশকিছু ছবির কাজ থেকে সরে এসেছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়ান ২’-তে কামাল হাসানের বিপরীতে অভিনয়ের অফার এড়িয়ে গিয়েছেন তিনি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাকে। সেই অফারও নাকচ করে দেন তিনি। এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ নিয়ে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরালো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *