Home দেশের খবর চট্টগ্রাম ছিল বাল্যবিয়ে, ম্যাজিস্ট্রেট আসতেই হয়ে গেল ‘দাদার কুলখানি’!

ছিল বাল্যবিয়ে, ম্যাজিস্ট্রেট আসতেই হয়ে গেল ‘দাদার কুলখানি’!

0
143

নজর২৪ ডেস্ক- আয়োজন ছিল বাল্যবিয়ের। কিন্তু ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছাতেই দণ্ড-জরিমানার ভয়ে তা হয়ে গেল ‘দাদার কুলখানি’! এমন ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে।

 

রোববার (১৮ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

 

এসময় কনের পরিবারের লোকজন জানান, বাল্যবিয়ে নয়, তার দাদার কুলখানির আয়োজন করা হয়েছে। পরে অবশ্য বাল্য বিয়ের বিষয়টি প্রকাশ পেলে কনের পরিবারের লোকজন বিয়ে না দেয়ার শ’র্তে মুচলেকা দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, ওই গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রোববার। কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে তিনি দুপুরে বিয়ে বাড়িতে হাজির হন। ওই কনের হাতে মেহেদি লাগানো দেখে বিষয়টি নিশ্চিত হই।

 

তবে পরিবারের লোকজন জানান, ওই কনের দাদার কুলখানি উপলক্ষে খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ে এমনিতেই হাতে মেহেদি দেয়। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

 

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here