Home দেশের খবর শাহজাদপুরে ‘প্রেরণা’র উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

শাহজাদপুরে ‘প্রেরণা’র উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

0
187

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সামাজিক ও মানবিক সংগঠন’প্রেরণা’র উদ্যোগে ‘স্বনির্ভরতার পথে’ শ্লোগানকে সামনে রেখে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুরের রংধনু মডেল স্কুল অডিটোরিয়ামে প্রেরণা সংগঠনের সভাপতি শামছুল হক আলীমের সভাপতিত্বে ১০টি দরিদ্র পরিবারের মাঝে এই সহযোগিতা প্রদান করা হয়।

 

সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল এইচ আর কনসালটেন্ট মোঃ নাজিম উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আল-মাহমুদ, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমূখ।

 

আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও প্রেরণা’র সহ-সভাপতি মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক অন্তর আকন্দ, সাইদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুজন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাজিপুর সরকারি কলেজের প্রভাষক আনিছুর রহমান মাছুম।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, এরশাদ আলী, লিটন মাহমুদ, আশাকুল হক রানা, মীর ইব্রাহিম, আবির তালুকদার, অনিক আকন্দ, আনিছুর রহমান, শরীফ প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন, শাহ্ শামসুদ্দিন প্রামানিক এবং সঞ্চালনায় ছিলেন ‘প্রেরণা’র সাধারণ সম্পাদক হানিফ পারভেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here