বিবাহিত হওয়া কি অপরাধ, প্রশ্ন ঢাবি ছাত্রীদের

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলে বিবাহিত ছাত্রীদের সিট বাতিলের নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন ‘বিবাহিত হওয়া কি অপরাধ?।

 

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ প্রশ্ন করেন তারা।

 

সংবাদ সম্মেলনে ‘পাঁচটি হলের ছাত্রীদের পক্ষে’ লিখিত বক্তব্য পড়ে শোনান শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম আফরোজ।

 

তিনি বলেন, বিবাহিত হওয়া কি অপরাধ? বিবাহিত স্ট্যাটাসের সঙ্গে হলে থাকতে না দেওয়ার কোনো যৌক্তিকতা বা কারণ আমাদের কাছে নেই। একজন ছাত্রী বিবাহিত নাকি অবিবাহিত, তা দেখে কেন হলে সিট বরাদ্দ হবে?

 

শেখ তাসনীম আফরোজ বলেন, হলে সিট পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রীদের অধিকার। একজন বিবাহিত ছাত্রীর হলে থাকা যদি অপরাধ হয়, তাহলে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষদেরও অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে তারা কোয়ার্টারে থাকতে পারবেন না।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক জিএস সাগুফতা বুশরা মিশমা, কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *