Home বিনোদন বিজয়ের সৌরভ পৌঁছে দেব পৃথিবীর আনাচকানাচে: শাকিব খান

বিজয়ের সৌরভ পৌঁছে দেব পৃথিবীর আনাচকানাচে: শাকিব খান

0
126

বিনোদন ডেস্ক- বিজয়ের সৌরভ পৃথিবীর আনাচকানাচে পৌঁছে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।

 

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরোনো একটি ভিডিও পোস্ট করে এ শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

 

ভিডিওতে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধে একটি লাল গোলাপ দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শাকিব। এরপর তিনি বলেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে, নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া।

 

‘১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সেই বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচকানাচে, বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

 

গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। কথা ছিল, সেখানে দুটো অনুষ্ঠানে অংশ নিয়ে এবং কিছু দিন অবকাশ যাপন করে ডিসেম্বরেই ফিরে আসবেন তিনি। কিন্তু দিন দুয়েক আগে জানা যায়, সহসাই ফিরছেন না এ নায়ক।

 

যুক্তরাষ্ট্রে থেকেই সিনেমা করার ঘোষণা দিয়েছেন শাকিব। আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে। টানা চিত্রায়ন শেষে আসন্ন ঈদেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here